মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মঙ্গলবার তার নিজ বাসভবনে পড়ে যান। এরপরই তাকে পর্যবেক্ষণের জন্য ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহাথির কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত জুলাই মাসে তার শততম জন্মদিন উদযাপনের পর ক্লান্তিবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবারও বাসায় পড়ে যাওয়ার পর তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানিয়েছেন, তিনি সচেতন আছেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তিনি আরও জানান, বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় সাবেক মাহাথির মোহাম্মদ পড়ে গিয়েছিলেন।
এআইএল/
