হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলাযর পর ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনার নাম ক্যাপ্টেন এইতান স্যামুয়েল লেমবার্গ, যার বয়স ছিল মাত্র ২১ বছর। তিনি ইসরাইলের মিশমার হাশিলভা এলাকার বাসিন্দা এবং সেনাবাহিনীর একটি সাঁজোয়া ব্রিগেডে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন
banner

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবাননের লিতানি নদীর উত্তর দিকে যখন একটি ইসরাইলি ট্যাংক অবস্থান করছিল, ঠিক তখন বিকেল আনুমানিক ৪টার দিকে হিজবুল্লাহর এক যোদ্ধা ট্যাংকটি লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছোড়েন। এই সরাসরি হামলায় ট্যাংকে থাকা ক্যাপ্টেন লেমবার্গ মারা যান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222