ব্যবসায়ীদের কারসাজির কারণে এলপি গ্যাসের দাম বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

by amirulislamluqman20@gmail.com

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম কিছুটা বাড়িয়েছে। এই দাম বাড়ার আশঙ্কাকে সামনে রেখে কিছু ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আর এতেই বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে।

উপদেষ্টা আরো বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দেশের প্রতিটি জেলায় এলপিজির দাম তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222