লক্ষ্মীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি

by Fatih Work

হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এ কর্মসূচি পালন করে তারা।

বিজ্ঞাপন
banner

‎বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। প্ল্যাকার্ডে ‘Justice for Hadi’, ‘হাদির হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

শহীদ হাদি হত্যার ২৪ দিনেও প্রকৃত আসামী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং হত্যার বিচার না হলে আরেকটি জুলাই হবে বলে হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা। একই সাথে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

এদিকে বিক্ষোভের কারণে ঝুমুর চত্বর ও আশপাশের সড়কে কিছু সময় ধরে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক রাখেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222