স্ত্রীসহ মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

দুর্নীতির অভিযোগে ২ স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছেন মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান হাফিজুদ্দিন জানতান। সামরিক বাহিনীর একটি ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান, তার ২ স্ত্রী ও অপর ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন সংস্থা।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন জানায়, পুত্রাজায়া ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।

বিজ্ঞাপন
banner

হাফিজুদ্দিনকে ৭ দিনের, তার ১ স্ত্রীকে ৬ দিনের এবং অন্যজনকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সেনাবাহিনীর ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির তদন্তের অংশ হিসেবে ওই তিনজনকে আটক করা হয়। মালয়েশিয়ার দুর্নীতি দমন কর্তৃপক্ষ এমএসিসির ভ্যানে করে স্থানীয় সময় সকাল ১০টার দিকে তাদের আদালতে আনা হয়। সেদিন একই মামলার সূত্রে অপর এক দম্পতিকেও আটক করা হয়। তাদেরকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এমএসিসির প্রধান কমিশনার আজম বাকি। তিনি জানান, এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

এআইএল/

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222