আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এখনো ভালো নির্বাচনি পরিবেশ রয়েছে।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন শফিকুল আলম।
প্রেস সচিব আরো বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এ দেশ সব ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা।
এআইএল/
