আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন

by Fatih Work

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। শুনানির প্রথম দিনে ৭০ জন প্রার্থীর মধ্যে ৫২ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

নির্বাচন কমিশনের তথ্য মতে, আজ প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫২ জনের আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫ জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৩ জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

ইসি জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222