ঝুঁকিতে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার চুক্তি

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: সাপে-নেউলের অবস্থানে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার চুক্তিও বিরাজমান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে করা সমঝোতা স্মারক (এমওইউ) এখন গুরুতর সংকটের মুখে পড়েছে। আঞ্চলিক সংঘাত কমানো ও আলোচনার পথ তৈরি করার উদ্দেশ্যে করা এই উদ্যোগ আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন
banner

কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা অধ্যয়নের প্রভাষক রব গেইস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের এই সমঝোতা ‘গুরুতরভাবে ভেঙে পড়ার ঝুঁকিতে’ রয়েছে।

তিনি জানান, সমঝোতাটি মূলত একটি অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছিল। এর দুটি প্রধান লক্ষ্য ছিল হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা সহিংসতা ও উত্তেজনা কমানো এবং লেবাননের সংঘাত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। পাশাপাশি এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করা।

গেইস্ট পিনফোল্ড বলেন, বর্তমানে পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে গেছে। লেবাননে সংঘাতের কোনো স্থায়ী সমাধানের ইঙ্গিত নেই, একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনাও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এই অচলাবস্থা থেকে বেরিয়ে একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে এগোতে পারব। কিন্তু এখন আবারও আমরা সেই একই জায়গায় ফিরে এসেছি।

তার মতে, আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সমঝোতা কার্যকর রাখা কঠিন হয়ে পড়তে পারে এবং শেষ পর্যন্ত এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222