ইয়েমেনে গাড়িবোমা হামলায় আল আরাবিয়ার সাংবাদিক নিহত

by hsnalmahmud@gmail.com

ইয়েমেনে গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে সৌদি আরবভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার এক সংবাদদাতা নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) গভীর রাতে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশের মুকাল্লা শহরে এ হামলার ঘটনা ঘটে।

আল আরাবিয়া জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ আইদাহ। তিনি ইয়েমেনের নাগরিক ছিলেন। আল আরাবিয়ার পাশাপাশি এর সহযোগী চ্যানেল আল হাদাথের জন্যও সংবাদ পরিবেশন করতেন।

বিজ্ঞাপন
banner

চ্যানেলটির দাবি, প্রায় এক মাস আগে মুকাল্লার নিরাপত্তা কর্তৃপক্ষ আইদাহকে তাকে সতর্ক করেছিলেন। তবে কী ধরনের হুমকি ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটল। গত নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অধীন সৌদি-সমর্থিত বাহিনী এবং সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ওই সংঘর্ষে মুকাল্লা শহরের নিয়ন্ত্রণ কয়েক দফা হাতবদল হয়। শেষ পর্যন্ত বর্তমানে শহরটির নিয়ন্ত্রণে রয়েছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।

এক বিবৃতিতে এসটিসি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, এ হামলা হাদরামাউতের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিরই প্রতিফলন। তাদের দাবি, ২০১৬ সালে অঞ্চল থেকে আল-কায়েদাকে হটাতে ভূমিকা রাখা এসটিসি-নিয়ন্ত্রিত নিরাপত্তা ইউনিটগুলো ভেঙে দেওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে।

এদিকে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমিত্যাকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। তথ্যসূত্র: দ্য ডন

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222