ইকরা হবিগঞ্জের কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক আবদুর রউফ

by Masudul Kadir

হবিগঞ্জ প্রতিনিধি :: চারণ সাংবাদিক মাওলানা আবদুর রউফ আশরাফ ইকরা বাংলাদেশ হবিগঞ্জ-এর কো-অর্ডিনেটর-এর দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ইকরা স্কুল ও মাদরাসা দুই বিভাগেরই গুরু দায়িত্ব পালন করবেন।

শুক্রবার ইকরা বাংলাদেশ হবিগঞ্জ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

ইকরা বাংলাদেশ হবিগঞ্জ-এর হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, জেনারেল ও ইসলাম শিক্ষার সমন্বয়ে পরিচালিত ইকরা কার্যক্রম শিশুবান্ধব করবার জন্য প্রশিক্ষিত মানুষের বড় প্রয়োজন। আশা করি, সাংবাদিক আবদুর রউফ আশরাফ শিশুদের গড়ে তুলতে নিজেকে উজার করে দেবেন।

সাংবাদিক আবদুর রউফ আশরাফ বলেন, শিশুদের সঙ্গ আমি ইনজয় করছি। শিশুদের সংশ্রব নি‍:সন্দেহে জান্নাতি পরিবেশের মতো।
প্রসঙ্গত, সাংবাদিক আবদুর রউফ আশরাফ প্রায় একযুগ ধরে শিক্ষা ও শিক্ষকতা নিয়ে কাজ করছেন। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে জামিয়া লুৎফিয়া বরুণা মাদরাসা থেকে তাকমিল ফিল হাদীস সম্পন্ন করেন। দেশের শীর্ষ কওমী শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল ক্বওমিয়া থেকে সফলভাবে উত্তীর্ণ হন।

২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি জামিয়া ক্বাসিমিয়া কাটখাল মাদরাসায় শিক্ষকতা করেন। পরে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে হবিগঞ্জের তালীমুল কুরআন মাদরাসায় দায়িত্ব পালন করেন। এরপর ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুরে শিক্ষকতার দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222