বাবা-মায়ের সঙ্গে অভিনেত্রী ভাবনা ওমরায় গেছেন

by Masudul Kadir

বিনোদন ডেস্ক :: অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেছেন। সঙ্গে রয়েছেন তাঁর বাবা, মা এবং বোন।

শুক্রবার (২৬ জুন) সামাজিক মাধ্যমে মক্কা শরিফ থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

বিজ্ঞাপন
banner

ওমরাহ পালনের অনুভূতি প্রকাশ করে ভাবনা লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচে পড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়। জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’

ছোট পর্দার মধ্য দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন ভাবনা। এরপর ২০১৭ সালে প্রখ্যাত নির্মাতা অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ভাবনার অভিষেক ঘটে। এই সিনেমায় ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁর ‘নয়নতারা’ চরিত্রটি বেশ প্রশংসিত হয়। বাণিজ্যিক ধারার বাইরে ‘লাল মোরগের ঝুঁটি’ এবং ‘দামপাড়া’র মতো চলচ্চিত্রে অভিনয় করে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং লেখিকা হিসেবেও তাঁর সুপরিচিতি রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222