সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান বলেছেন, যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই।
উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে আয়োজিত মসজিদের ইসলামি জলসায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার (১০ জানুয়ারি) তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রকাশিত ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমান বলেন, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। আমি অনুরোধ করতে চাই, কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। মুহূর্তের মধ্যে হাজার মন্তব্য চলে আসে।
এআইএল/
