যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘খুব কাছাকাছি’: আব্বাস আরাগচি

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনপ এতটা কাছাকাছি পৌঁছায়নি। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবে উভয় পক্ষ। পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

আলজাজিরার প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

এর ঠিক কিছু সময় আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের তীব্র সমালোচনা করেন।

ট্রাম্পের অভিযোগ, ইরান এই চুক্তির গোপন শর্তাবলী দেশটির স্থানীয় গণমাধ্যমে ফাঁস করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির এই বক্তব্য সামনে এলো।

নিজের এক্স হ্যান্ডেলে আব্বাস আরাগচি লেখেন, ‘সমঝোতা স্মারকটি (স্বাক্ষরের) যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি রয়েছে।’

তবে গণমাধ্যমের জল্পনা-কল্পনার বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, ‘এটি চূড়ান্ত রূপ পাওয়ার আগ পর্যন্ত সংবাদমাধ্যমের উচিত এর বিষয়বস্তু নিয়ে যেকোনো ধরনের অনুমাননির্ভর প্রতিবেদন বা জল্পনা করা থেকে বিরত থাকা।’

ট্রাম্পের অভিযোগ এবং আরাগচির এই বিবৃতির পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট যে, চুক্তিতে পৌঁছানোর আগে দুই পক্ষই এখন বেশ সতর্কতার সাথে পা ফেলছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222