ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার শুনানিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন নেতাকর্মীরা।
আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এই ঘটনা ঘটে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করতে থাকেন। এরপর দ্রুত সময়ের মধ্যে সেই প্রিজনভ্যান আদালত চত্বর ত্যাগ করেন।
জুলাই আন্দোলনের সময় মধ্য বাড্ডা থানাধীন এলাকায় দুর্জয় আহম্মেদ নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান।
আজ সোমবার (১২ জানুয়ারি) তাকে আদালতে আনা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে দেখানোর আদেশ দেন। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
এআইএল/
