গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম

by amirulislamluqman20@gmail.com

আগামী নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে। আমরা জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাব দিয়েছি।

অন্য দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, আমরা নারী প্রতিনিধিত্বের কথা বললেও অনেক দল, যেমন— জামায়াত একটি আসনেও নারীকে মনোনয়ন দেয়নি। সেখানে বিএনপি প্রকৃতপক্ষে নারী ক্ষমতায়নে বিশ্বাসী।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222