নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ভারতের

by amirulislamluqman20@gmail.com

নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতির’ কারণে ভারতীয়দের ইরান ছাড়ার জন্য বলা হলো।

ইরানে অবস্থানরত ভারতীয়দের উচ্চ সতর্কতা অবলম্বন এবং যেসব জায়গায় আন্দোলন বা বিক্ষোভ হচ্ছে সেসব জায়গা পরিহার করে চলাচল করতেও আহ্বান জানিয়েছে তারা।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, এছাড়া গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়তে বলেছে। গত ২৮ ডিসেম্বর থেকেই ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রথমে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভের সূত্রপাত হলেও দ্রুত সময়ে এটি সহিংস রূপ ধারণ করে। এসব সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222