মমতার বিরুদ্ধে শুভেন্দুর মানহানি মামলা

by amirulislamluqman20@gmail.com

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

কয়লা কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতার করা কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
banner

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) কলকাতার আলিপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মামলার রায়ে যদি তিনি ১০০ কোটি রুপি পান, তবে সেই সম্পূর্ণ অর্থ জনকল্যাণমূলক সেবামূলক কাজে দান করবেন।

গত ৯ জানুয়ারি কলকাতার একটি সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয়। সেখানে মমতা ব্যানার্জী অভিযোগ করেছিলেন যে, কয়লা কেলেঙ্কারির টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়।

তিনি শুভেন্দুকে ‘গাদ্দার’ ঘোষণা করে দাবি করেছিলেন, জনৈক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা শুভেন্দু অধিকারীর কাছে যায় এবং সেখান থেকে সেই অর্থ অমিত শাহর কাছে পৌঁছে দেওয়া হয়।

সূত্র: এবিপি আনন্দ ও এনডিটিভি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222