বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের যে সাক্ষাতের কথা সংবাদমাধ্যমে এসেছে, সেটা ‘নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ’ ছিল বলে দাবি করেছে নয়াদিল্লি।
জামায়াত আমির রয়টার্সকে জানিয়েছিলেন, ২০২৫ সালে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি; অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন।
সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য এল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতের এই যোগাযোগকেও সেই প্রেক্ষাপটে দেখা উচিত।’
সূত্র: দ্য হিন্দু।
এআইএল/
