পশ্চিমবঙ্গে পরিবর্তনের সংকেত দিলেন মোদী

by Nur Alam Khan

পশ্চিমবঙ্গের মালদায় একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে ‘আসল পরিবর্তন’ আনার ডাক দিয়েছেন এবং রাজ্যের শাসক দল মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অভিযোগ উত্থাপন করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) জনসভায় তিনি অভিযোগ করেছেন, তৃণমূল সরকার ‘অনুপ্রবেশকারীদের ভোটার হিসেবে রূপান্তরিত করছে।’

মমতার সরকারকে সরাসরি আক্রমণ করে মোদি বলেন, ‘পূর্ব ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিভাজক রাজনীতি চর্চিত হয়েছে।’ তিনি সম্প্রতি বিএমসি, বিহার, ওড়িশা ও আসামে বিজেপির নির্বাচনী সাফল্য তুলে ধরে বলেন, ‘বিজেপি এই রাজ্যগুলিকে তাদের দখল থেকে মুক্ত করেছে।’

বিজ্ঞাপন
banner

তিনি বিশেষভাবে ভারতীয় জনগণ, বিশেষ করে তরুদের কৃতিত্ব স্বীকার করেন, যারা বিজেপি এবং তার উন্নয়ন মডেলে আস্থা রেখেছেন। এদিকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থানের কথা জানিয়ে মোদি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গ টেনে তিনি মতুয়া ও অন্যান্য শরণার্থী সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করেন। তার ভাষ্য অনুযায়ী, এই আইন তাদের সুরক্ষা দিতেই প্রণীত এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে মোদির এই বক্তব্য বিজেপির নির্বাচনী কৌশলেরই অংশ, যেখানে উন্নয়ন, তরুণ ভোটার এবং নিরাপত্তা—এই তিনটি বিষয়কে সামনে আনা হচ্ছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222