বিকেলে গুরুত্বপূর্ণ আলোচনায় এনসিপি ও প্রধান উপদেষ্টা

by Fatih Work

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির একটি প্রতিনিধিদল।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন
banner

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। সাক্ষাৎ শেষে যমুনার বাইরে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222