টেকনাফ সদরের সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত মেয়ে শিশুর লাশ উদ্ধার

by Fatih Work

কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ৮ বছর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১ টার দিকে স্থানীয়রা সৈকতে লাশটি দেখতে পায়।

বিজ্ঞাপন
banner

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “দুপুর ১ টায় টেকনাফ সদর মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত শিশুর লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।”

খবর পেয়ে থানা পুলিশের একটি টিম লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি জানান, “শিশুটির পরনে নীল রঙের টিশার্ট ও প্লাজো প্যান্ট ছিল। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222