মেহেন্দিগঞ্জে ভুয়া রেকর্ডে কোটি টাকা আত্মসাৎ, ২১ শিক্ষককে গ্রেপ্তারের নির্দেশ

by Fatih Work

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে, অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারক গ্রেপ্তারি পরোয়ানা গ্রহণ করে ২১ জনের বিরুদ্ধে তা জারি করেন।

বিজ্ঞাপন
banner

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন, স্কুল জাতীয়করণের সময় দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। পরোয়ানা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে আছেন পুতুল রানী মন্ডল, কল্যানী দেবনাথ, গোলাপী রানী, সাবনিন জাহান, সুরাইয়া সুলতানা, সুবর্ণা আক্তার, কাওসার হোসেন, মো. মনিরুজ্জামান, ফাতেমাতুজ জোহরা, রোকসানা খানম, শহিদুল ইসলাম, রেশমা আক্তার, রহিমা খাতুন, আকতার হোসেন খোকন, নাছরিন খানম, মনির হোসেন, রেহেনা পারভীন, আহসান হাবীব, সামসুন্নাহার, আক্তারুজ্জামান মিলন ও মনিরুজ্জামান।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী জানান, জাতীয়করণের সময়ে বিদ্যালয়গুলোতে শিক্ষকদের ভুয়া রেকর্ডপত্র তৈরি করে নিয়োগ দেখিয়ে এক কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩১৮ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ২০২০ সালের ৯ ডিসেম্বর দুদক বরিশাল কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক হাফিজুর রহমান ১৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহা ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারক চার্জশিট গ্রহণের পর ওই শিক্ষকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222