বিএনপিতে যোগ দিলেন শাহাজাহান চৌধুরীর এলাকার জামায়াত নেতা

by amirulislamluqman20@gmail.com

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়ার আংশিক) আসনে জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন নাজিম উদ্দীন নাবিল নামে এক নেতা।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে দলে স্বাগত জানান।

বিজ্ঞাপন
banner

নাবিল এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর চরম্বা ৩নং ওয়ার্ড ইউনিটের সহ-সাধারণ সম্পাদক এবং কক্সবাজার সমবায় সুপার মার্কেট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান নাবিল। তিনি বলেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর আমি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেখানে সততা, দেশপ্রেম ও আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির জাতীয়তাবাদী রাজনীতি আমাকে আকৃষ্ট করেছে। সেই বিশ্বাস থেকেই বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222