শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও শক্তিশালী করতে হবে : প্রধানমন্ত্রী

by Fatih Work

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।’

সোমবার (২৭ এপ্রিল) যশোর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ ও সবল জাতি গঠনের জন্য সরকার নিরলস কাজ করছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে চিকিৎসাসেবা আরো বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘বিশ্বজুড়ে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। তাই শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও শক্তিশালী করতে হবে। রোগীর সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222