কওমি মাদরাসা আমাদের হৃদয়: ডা. শফিক

by Fatih Work

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে, এমন অপপ্রচার চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এটি একটি নির্জলা মিথ্যাচার! কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে আরও অনেক অপপ্রচার। বলা হয় যদি জামায়াতে ইসলামী বা ১১ দল ক্ষমতায় যায়, তাহলে নাকি কওমি মাদরাসা বন্ধ করে দেবে। এটি নির্জলা মিথ্যাচার! কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। তারাই ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছেন।

তিনি বলেন, আমরা তাদের (কওমি মাদরাসা) সঙ্গে ডায়ালগ করে, পরামর্শ করে এই শিক্ষার ম্যাক্সিমাইজ কীভাবে করা যায়, সর্বোচ্চ উৎকৃষ্ট উৎকর্ষ কীভাবে করা যায়, তা ইনশাআল্লাহ আমরা করবো। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করবো ইনশাআল্লাহ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222