৩৬নিউজ ডেক্স:: স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে রাজধানীর পল্টন এলাকায় সাধারণ মানুষের মাঝেও পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
ছাত্র জমিয়ত সূত্রে জানা যায়, রাজধানীতে চলমান তীব্র গরম ও বৈরী আবহাওয়ার মধ্যে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষকদের হাতে ঠান্ডা পানি ও স্যালাইন তুলে দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা মহানগর পূর্ব শাখার সহসভাপতি কামরুল ইসলাম এবং পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব আহমাদ নজিরীসহ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে ছাত্র জমিয়তের নেতারা বলেন, দেশের বিভিন্ন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, তীব্র গরমে সাধারণ মানুষ ও আন্দোলনরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েকদিনও এ কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে তারা বর্তমানে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এনআর/
