মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

by Fatih Work

রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় নেশার টাকার জন্য সোহাগী বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর খড়খড়ির কৃষি ব্যাংক মোড় এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঘাতক ছেলে সুমনকে (৪২) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

বিজ্ঞাপন
banner

নিহত সোহাগী বেগম স্থানীয় মরহুম আজিজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিবাদের জেরে সুমন ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের পেট ও বুকে কুপিয়ে জখম করে। এতে সোহাগী বেগমের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর সুমন তার মায়ের লাশ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে প্রধান সড়কে টেনেহিঁচড়ে নিয়ে আসেন। সেখানে লাশটি রাস্তায় শুইয়ে রেখে তিনি হাসপাতালে যাওয়ার কথা বলে অটোরিকশা খুঁজতে থাকেন। রাস্তায় নিথর দেহ দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা সুমনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে সুমন দৌড়ে বাড়িতে গিয়ে দরজা আটকে দেন। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আটক সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি মাদকাসক্ত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222