খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী, বিএনপি নেতার বহিষ্কার

by Fatih Work

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সমীরণ দেওয়ানকে বহিষ্কার করা হয়েছে।’

সমীরণ দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে খাগড়াছড়ি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরার কাছে বিপুল ভোটে হেরে যান সমীরণ দেওয়ান। সে নির্বাচনে নৌকা প্রতীকে যতীন্দ্র লাল ত্রিপুরা পান ১ লাখ ২২ হাজার ৭৫০ ভোট। বিপরীতে সমীরণ দেওয়ান পান ৬৩ হাজার ৪৮ ভোট। ২০০৮ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে তাকে খাগড়াছড়ির রাজনীতিতে সক্রিয় দেখা যায়নি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222