প্রচারণাকালে বিএনপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৭

by Fatih Work

নির্বাচনি প্রচারণাকালে টাঙ্গাইল-৫ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গাড়িবহরের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মালতি পাড়ায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

ফরহাদ ইকবালের সমর্থকরা বলেন, “সোমবার বিকেলে হুগড়া ইউনিয়নে নির্বাচনি প্রচারণা চালাতে গেলে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়।”

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, “নির্বাচনি প্রচারণা করতে ১৫ থেকে ২০ জনের একটি দল প্রথমে আমাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা আমাদের দুটি গাড়ির গ্লাস ভেঙে ফেলে। ৭ থেকে ৮ জনকে বিভিন্নভাবে আহত করে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে। গত কয়েক দিন ধরে আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

অভিযোগ প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিন মিয়া বলেন, “বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ এবং বিজিবির টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222