হাদি হত্যার বিচারের প্রশ্নে ছাড় নয়: নাহিদ

by amirulislamluqman20@gmail.com

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির নাহিদ ইসলাম।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

পোসেট নাহিদ লেখেন, শরীফ ওসমান হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। জাতিসংঘের অধীনে হাদি হত্যাকাণ্ড তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের যৌক্তিক সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরো লেখেন, এই ইন্টেরিম গভর্মেন্টকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, হাদি বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছে। শরীফ ওসমান হাদির পরিবারের সাথে যাতে কোনো ধরনের অসম্মান করা না হয় এবং অতি সত্যর এই বিচারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ইন্টেরিম গভর্মেন্টকে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222