ফেনীতে ভুল তথ্যে জামায়াত সমর্থিত ব্যক্তির বাড়িতে অভিযান

by Abid

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় জামায়াতে ইসলামী সমর্থিত ব্যক্তি আবদুর রহিমের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করেন জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে আবদুর রহিমের বাড়িতে পুলিশি তল্লাশির খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী দাগনভূঁঞা থানার দিকে মিছিল নিয়ে যান। একপর্যায়ে তারা থানা প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফেনী সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মুমিদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুর রহিমের বাসা সম্পর্কে যে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল, তা পরবর্তীতে ভুল বলে প্রমাণিত হয়। তিনি বলেন, এ ঘটনার পর নির্বাচনী পরিবেশ ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। দাগনভূঁঞা এলাকায় নির্বাচনী দায়িত্ব তদারকির জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারকে ‘স্পেশাল সুপারভাইজার অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে এলাকায় দায়িত্ব পালন শুরু করবেন।

বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222