ঢাকা-১১ আসনে হাতপাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ১২ ফেব্রুয়ারী জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সুশাসন, উন্নয়ন কাজে স্বচ্ছতা ও প্রশাসনিক বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতার সাথে নাগরিক পরিসেবা প্রদানে বাধ্য করা হবে। প্রতিটি থানায় সরকারি ও উন্নয়ন প্রকল্পে বরাদ্দ, ব্যয় ও বাস্তবায়নে অগ্রগতির তথ্য একটি উন্মুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। যাতে উন্নয়ন প্রকল্পে রডের বদলে বাঁশ দিতে না পারে আর প্রকল্পের অর্থ লুটপাট না হয়।
আজ ১০ ফেব্রুয়ারী’২৬ মঙ্গলবার সকাল দশটায় বাড্ডাস্থ নির্বাচনী কার্যালয় পুলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পোলিং এজেন্ট সমন্বয়কারী মুফতি আরমান হোসাইনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে আরও বক্তব্য রাখেন, ঢাকা-১১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুফতি ফরিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুফতি হাবিবুল্লাহ, আলহাজ্ব আলহাজ্ব ইসমাইল হোসেন, সমন্বয়কারী ইদ্রিস আকন, আলমগীর হোসেন, মুহাম্মদ নাজমুল হাসান, ইয়াসিন প্রমুখ।
হাআমা
