সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী

by hsnalmahmud@gmail.com

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের জমিয়ত প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াত জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান। ৬ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারিভাবে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন
banner

সিলেট-৫ আসনের ১৫৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮২১ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট।

আর তৃতীয় স্থানে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন)। ফুটবল প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ৫৬ হাজার ৩৬৯।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222