অবিলম্বে গণভোটের রায় কার্যকর করুন: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি

by hsnalmahmud@gmail.com

গণভোটের রায় কার্যকরের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব, পশ্চিম ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি।

বিজ্ঞাপন
banner

সমাবেশে সভাপতিত্ব করেন পশ্চিম জেলা শাখার সভাপতি মুফতি সারোয়ার হোসেন এবং পরিচালনা করেন পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি সরকারের উদ্দেশ্যে বলেন, গণভোটে প্রদত্ত জনগণের সুস্পষ্ট রায় উপেক্ষা করে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়। জনগণের এই রায় বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই আমরা সকলেই জনগণের সমর্থন চেয়েছিলাম।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নকে বিলম্বিত করা বা ভিন্নখাতে প্রবাহিত করার যে কোনো অপচেষ্টা দেশের জনগণ কখনো মেনে নেবে না। অবিলম্বে গণভোটের রায় কার্যকর করে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন নিশ্চিত করতে হবে।

মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে সারাদেশে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক মুফতি মোস্তাক আহমদ ফারুকী, পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, মহানগরের সাধারণ সম্পাদক মুফতি মুশতাক আহমদ ফারুকী এবং পূর্ব জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন খান জেহাদী প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বড় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222