তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন, বিএনপির বিজয়ে অভিনন্দন ও পূর্ণ সমর্থনের আশ্বাস

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ব্যক্তিগতভাবে ফোন করে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ এক বার্তার মাধ্যমে মোদি নিজেই এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন
banner

এক্স হ্যান্ডলারে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের সাধারণ নির্বাচনে তার দলের এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য আমি তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তার আগামী দিনের সব প্রচেষ্টায় ভারতের পূর্ণ সমর্থন ও শুভকামনা থাকবে।” এর আগে নির্বাচনে জয়ের পর একটি টুইট বার্তার মাধ্যমেও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

ফোনালাপে নরেন্দ্র মোদি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যেকার বন্ধন অত্যন্ত গভীর। দুই দেশের জনগণের শান্তি রক্ষা, অর্থনৈতিক অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনে ভারতের অঙ্গীকার যে অপরিবর্তিত থাকবে, সেটিও তিনি তারেক রহমানকে পুনরায় নিশ্চিত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222