মুফতী শামসুদ্দোহা আশরাফীকে মসজিদে পুনর্বহাল চায় জাতীয় ইমাম পরিষদ

by hsnalmahmud@gmail.com

সাম্প্রতিক সময়ে বিশিষ্ট আলেমে দ্বীন, সদালাপী দাঈ, বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতী শামসুদ্দোহা আশরাফিকে রাজনীতিতে জড়ানোর কথিত অভিযোগ তুলে সংশ্লিষ্ট মসজিদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ করে পুনর্বহালের দাবি জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬ ঈ.) জুমুআপুর্ব বয়ানে তিনি বলেন: মসজিদ মুসলমানদের ইবাদতের কেন্দ্র, ঐক্যের প্রতীক এবং দ্বীনি খেদমতের স্থান। দীর্ঘদিন ধরে মুফতী শামসুদ্দোহা আশরাফি খুতবা ও দ্বীনি দাওয়াতের মাধ্যমে এলাকার মুসল্লিদের ঈমান-আমল সুদৃঢ় করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিতান্তই ঠুনকো, আলেমসমাজ ও মুসল্লিদের সঙ্গে পরামর্শ ব্যতিরেকে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

বিজ্ঞাপন
banner

মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন: একজন ইমাম ব্যক্তি জীবনে কোনো রাজনৈতিক দল করতে পারবে না এই আইন মসজিদ কমিটি কোত্থেকে আমদানি করলো? তিনি যদি মসজিদে রাজনৈতিক আলাপ না করেন, তার রাজনৈতিক দলের সাপোর্ট দেওয়ার প্রতি উদ্বুদ্ধ না করেন, তাহলে তিনি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করার কারণে তাকে অব্যাহতি দেওয়া, এটা কি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়?

ইমাম পরিষদ সভাপতি আরো বলেন, আমরা মনে করি, কোনো আলেমের সামাজিক বা নাগরিক মতামত প্রকাশকে কেন্দ্র করে তাকে মসজিদ থেকে অপসারণ করা হলে তা দ্বীনি পরিবেশে বিভক্তি ও অস্থিরতা সৃষ্টি করে। এ ধরনের পদক্ষেপ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি বাড়ায় এবং মসজিদের ঐক্য নষ্ট করে। অতএব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি—

  • ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হোক।
  • আলেমসমাজ ও স্থানীয় মুসল্লিদের মতামত গ্রহণ করা হোক।
  • অযৌক্তিক সিদ্ধান্ত হয়ে থাকলে তা অবিলম্বে প্রত্যাহার করে কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা চেয়ে তাঁকে পুনর্বহাল করা হোক।
  • ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে শরঈ আদব, পারস্পরিক পরামর্শ ও উলামায়ে কেরামের মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হোক।

তিনি বলেন, আমরা আশা করি, দায়িত্বশীল মহল দ্রুত পরিস্থিতি সমাধানে এগিয়ে এসে মসজিদের শান্তি, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেবেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222