সকালে ‘না’ বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

by Abid

সকালে শপথ না নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সদস্যরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। নির্ধারিত সময় অনুযায়ী দলটির সদস্যরা শপথকক্ষে উপস্থিত হন এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিজ্ঞাপন
banner

এর আগে সকালে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করেন, তাহলে জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরাও কোনো শপথে অংশ নেবেন না। তিনি উল্লেখ করেছিলেন, দুপুর ১২টায় তাদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সেখানে যাবেন।

তবে সকালের সেই অবস্থান থেকে সরে এসে দুপুরেই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে নতুন সংসদে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222