বেলা একটায় এনসিপির শপথ

by Abid

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আজ বেলা একটায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী শপথকক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানা গেছে।

এর আগে দলীয় সূত্রে জানানো হয়েছিল, এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ থেকে বিরত থাকতে পারেন। বিএনপির বিজয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর এনসিপির ভেতরে এ বিষয়ে আলোচনা শুরু হয়। তবে এ নিয়ে দলটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222