সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

by Abid

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বার্থ বিবেচনায় দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলও বিটিভির সহযোগিতায় ভাষণটি একযোগে প্রচার করবে, যাতে দেশের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারেন।

বিজ্ঞাপন
banner

নবগঠিত সরকারের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এই ভাষণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। বিশেষ করে অর্থনীতি, প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত হয়, যা দেশের প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222