জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

by Abid

‘জুলাই জাতীয় সনদ’কে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সনদটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে এ রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

বিজ্ঞাপন
banner

রিট আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সনদের বিভিন্ন দিক সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং তা আইনগত বৈধতা হারিয়েছে। এ মর্মে আদালতের নির্দেশনা প্রয়োজন। আবেদনকারী আদালতের কাছে সনদটিকে বাতিল ও অকার্যকর ঘোষণার পাশাপাশি এর বাস্তবায়ন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ চেয়েছেন।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি নিয়ে আইন অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222