আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্ব পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন
banner

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী প্রায় ১.২ মিলিয়ন বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করেন এবং শ্রম ভিসা পুনরায় চালু এবং ব্যবসা ও ট্রানজিট ভিসাসহ বৃহত্তর গতিশীলতা সহজতর করার অনুরোধ করেন। উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর এবং পারস্পরিক সুবিধার জন্য জনগণের সাথে জনগণের সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ‘বাংলাদেশ প্রথম’ নীতির অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

এছাড়া বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) নিয়ে আলোচনা ত্বরান্বিত, বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং পিপিপি প্রকল্পে সহযোগিতা জোরদার করার ওপর আলোচনা হয়।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222