ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ ১৮ জন আটক

by Abid

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে কর্ণাটক রাজ্য পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে করে পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়ে আসা হয়েছে। তবে সেখান থেকে তাদের পরবর্তী গন্তব্য কোথায় হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
banner

পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুতে দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন এই ব্যক্তিরা। সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ তাদের নাগরিকত্ব সংক্রান্ত বৈধ নথিপত্র দেখতে চাইলে তারা তা প্রদর্শনে ব্যর্থ হন। কোনো বৈধ নথিপত্র না থাকায় বাংলাদেশি নাগরিক সন্দেহে তাদের আটক করার সিদ্ধান্ত নেয় কর্ণাটক পুলিশ।

আটকদের হাওড়া স্টেশনে আনার পর আইনি প্রক্রিয়া বা তাদের হস্তান্তর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তথ্য দিতে রাজি হননি। বর্তমানে তাদের পশ্চিমবঙ্গে কড়া পুলিশি পাহারায় রাখা হয়েছে। যথাযথ যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222