৯ম বারের মতো হাদি হত্যা মামলার তদন্ত পেছালো

by Abid

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ৯ম বারের মতো পিছিয়ে আগামী ১১ মার্চ ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের এই নতুন দিন নির্ধারণ করেন। এদিন মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা তা দাখিল করতে পারেননি। আদালত সংশ্লিষ্ট প্রসিকিউশন বিভাগের এস আই রুকনুজ্জামান প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছিল ডিবি পুলিশ। তবে ডিবির দেওয়া সেই অভিযোগপত্রে সন্তুষ্ট হতে পারেনি ইনকিলাব মঞ্চ। গত ১২ জানুয়ারি মামলাটি শুনানির জন্য উঠলে মামলার বাদী আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় প্রার্থনা করেন। পরবর্তীতে ১৫ জানুয়ারি ডিবির তদন্তের ওপর অনাস্থা জানিয়ে আদালতে নারাজি দাখিল করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। সিআইডি তদন্তভার গ্রহণের পর মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেপ্তার করে। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে রুবেল আদালতে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ প্রদান করেন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222