আফগানিস্তান প্রসঙ্গ উত্থাপন করল জাতিসংঘ মানবাধিকার পরিষদ

by hsnalmahmud@gmail.com

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬১তম অধিবেশনে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

মানবাধিকার ইস্যুর পাশাপাশি অধিবেশনে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার বিষয়টিও উত্থাপিত হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সহিংসতা বৃদ্ধি এবং এর ফলে বেসামরিক নাগরিকদের ওপর প্রভাবের বিষয়টি তুলে ধরেন।

বিজ্ঞাপন
banner

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উভয় পক্ষকে উত্তেজনা কমানো, রাজনৈতিক সংলাপের পরিবেশ সৃষ্টি এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটানোর আহ্বান জানান।

ভলকার তুর্ক বলেন, “পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে সীমান্তবর্তী সংঘর্ষে বেসামরিক হতাহতের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ২০২৫ সালের শেষ তিন মাসে আফগানিস্তানে ৭০ জন বেসামরিক নিহত এবং ৪৭৮ জন আহত হওয়ার তথ্য নথিভুক্ত করেছে ইউএনএএমএ। চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় আরও ১৩ জন বেসামরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বলপ্রয়োগ বাড়ানোর পরিবর্তে জরুরি রাজনৈতিক সংলাপ দাবি করে।”

অধিবেশনে মানবাধিকার পরিষদে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিনিধি-ও দুই দেশের সংঘর্ষে ৭০ জন বেসামরিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।

এছাড়া কাতারের প্রতিনিধি আফগানিস্তানের বিদ্যমান চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে দেশটির সঙ্গে আন্তর্জাতিক সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানান।

কাতারের প্রতিনিধি সারা আবদুলআজিজ বলেন, ‘আফগানিস্তান বর্তমানে মানবিক প্রয়োজন, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা এবং আরোপিত নিষেধাজ্ঞাসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। কাতার রাষ্ট্র মনে করে, গঠনমূলক সংলাপই এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি ও স্থিতিশীলতার পথ প্রশস্ত করার একমাত্র উপায়।’

এদিকে, পাকিস্তানের বিমান হামলার ফলে দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশুসহ ২০ জন বেসামরিক নিহত ও আহত হয়েছেন—এমন প্রতিবেদনের মধ্যেই এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222