আবাসন সংকট মোকাবেলায় তালেবান সরকারের অনন্য পদক্ষেপ

by hsnalmahmud@gmail.com

নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলসহ একাধিক প্রদেশে নতুন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে আফগানিস্তান জুড়ে ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবেলার প্রচেষ্টা চলছে। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাবুল শহরে আবাসিক টাউনশিপ নির্মাণের জন্য ৪১টি স্থান বরাদ্দ করা হয়েছে এবং শীঘ্রই নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

মন্ত্রণালয় জানিয়েছে, বৃহত্তর নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তারা বেসরকারি খাতের সহযোগিতায় আবাসন খাতে বিনিয়োগ সম্প্রসারণের জন্যও কাজ করছে।

বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেছেন, আবাসন খাতে বিনিয়োগ একটি প্রধান অগ্রাধিকার হিসেবে রয়েছে এবং ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে আফগানিস্তানে রিয়েল এস্টেট উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা আরও বলেছেন যে, দেশটি আবাসন খাতে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ প্রদান করে এবং বেসরকারি বিনিয়োগকারীদের জন্য আরও প্রণোদনা ও সুবিধা প্রদানের জন্য মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন।

তারা আরও বলেন যে, অবস্থার উন্নতি হলে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ আকৃষ্ট হতে পারে এবং দেশব্যাপী হাজার হাজার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সূত্র: আরিয়ানা নিউজ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222