নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা জেলা ছাত্রদল সভাপতির

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী পৌর শহরে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম ও নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে কঠোর অবস্থান ঘোষণা করেছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি ও পৌর সভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সিদ্দিকুর রহমান নাহিদ । পৌর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় নরসিংদী বড় বাজারের চিহ্নিত এক চাঁদাবাজকে দেশীয় অস্ত্রসহ ধরে আইনের হাতে সোপর্দ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া এই ছাত্রদল নেতা।

বাজারের সাধারণ ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বিগত বেশ কিছুদিন যাবৎ নরসিংদী বড় বাজারে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ রাহাত গংদের অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিলেন। এই চক্রের নেতৃত্বে বাজারের ব্যবসায়ী গোলজার হোসেন, সমর সাহা, প্রিয় গোপাল সাহা ও খোকন সাহাসহ সাধারণ ব্যবসায়ীরা রীতিমত অত্যাচারিত হচ্ছিলেন। গত মঙ্গলবার ব্যবসায়ী গুলজার হোসেনকে চাঁদাবাজ রাহাত চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ কোনো প্রতিবাদ করার সাহস পাননি। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হলেও দীর্ঘ দেড় মাসেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে সাধারণ ব্যবসায়ীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন।

বিজ্ঞাপন
banner

অবশেষে গত সোমবার (২২ জুন) সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ীরা নরসিংদী জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের দ্বারস্থ হন। বিষয়টি জানার মাত্র ৪ ঘণ্টার মধ্যে সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে চাঁদাবাজ রাহাতকে একটি চাপাতিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে ওই চাঁদাবাজকে কোমড়ে দড়ি দিয়ে বেঁধে বাজারে প্রদক্ষিণ করানোর পর দায়িত্বরত র‌্যাব সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। চিহ্নিত অপরাধীকে প্রশ্রয় না দিয়ে এভাবে আইনের হাতে তুলে দেওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ সময় উপস্থিত বাজার ব্যবসায়ী ও সাধারণ জনতার উদ্দেশে জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, নরসিংদীর বড় বাজারের ব্যবসায়ীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজ রাহাতকে ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে আর কোনো ধরনের আতঙ্কে না থাকেন, সেজন্যই এই উদ্যোগ। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নরসিংদী সদর আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনের নেতৃত্বে ‘যেখানে চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ’ নীতি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি নরসিংদী বড় বাজারকে সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত ঘোষণা করেন এবং দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত থাকলে তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222