জামালপুরে লাগেজ বন্দি যুবকের লাশ উদ্ধার

by Abid vs36

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে নিজের মাছের প্রজেক্ট দেখতে আসেন আলমাছ আলী। এসময় রাস্তার কোনায় একটি পরিত্যক্ত লাগেজ পড়ে থাকতে দেখতে পান তিনি। লাগেজের কাছাকাছি যেতেই চারদিকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই খবর জানাজানি হলে স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি ইসলামপুর থানা পুলিশকে অবহিত করেন।

বিজ্ঞাপন
banner

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222