মাদক ছাড়ো নয়তো এলাকা ছাড়ো: মনোহরদীতে এলাকাবাসীর মিছিল ও উঠান বৈঠক

by Abid vs36

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ: নরসিংদীর মনোহরদী পৌরসভার ৪নং ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কয়েকদিন ধরেই এলাকাবাসীর উদ্যোগে ব্যাপক তদারকি ও নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২২ জুন) মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ‘মাদক ছাড়ো, নয়তো এলাকা ছাড়ো’ এই স্লোগানে মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রগতিশীল যুবক ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মিছিল শেষে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে একটি মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের এই মরণকামড় থেকে সন্তানদের রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা স্থানীয় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দ্রুত মাদক ছেড়ে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে আসার জোর আহ্বান জানান। অন্যথায় তাদের সামাজিকভাবে সম্পূর্ণ বর্জন করার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

বক্তারা আরও উল্লেখ করেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে ৪নং ওয়ার্ডের প্রতিটি সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক প্রতিরোধ, তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিল চলাকালে স্থানীয় সংগঠক আল-আমিন প্রধান জানান, গত কয়েকদিন ধরে এলাকায় নিয়মিত তদারকি, গণসচেতনতা সৃষ্টি, উঠান বৈঠক এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুব দ্রুতই মাদকমুক্ত ও নিরাপদ একটি অনুকরণীয় সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এলাকার সাধারণ মানুষের স্পষ্ট ভাষ্য, মাদকমুক্ত ৪ নম্বর ওয়ার্ড গড়তে তারা অনড় ও আপসহীন। হয় মাদক ছাড়তে হবে, অন্যথায় এই এলাকায় মাদকের সাথে জড়িতদের কোনো স্থান দেওয়া হবে না।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222