শিবগঞ্জে বিজিবির বাধায় ২০ জনের পুশইন ব্যর্থ

by Abid vs36

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচণ্ড বাধার মুখে শেষ পর্যন্ত তাদেরকে ভারতের অভ্যন্তরেই ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ সদস্যরা। শনিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুশইন চেষ্টার শিকার ওই ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু এবং পাঁচজন পুরুষ রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে চৌকা সীমান্তে এই পুশইনের ঘটনা ঘটে। গভীর রাতে বিএসএফ ওই দলটিকে জোরপূর্বক পুশইনের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি টহল দলের কঠোর তৎপরতা ও তীব্র বাধার মুখে বিএসএফের সেই পরিকল্পনা ভেস্তে যায়। বিজিবির প্রতিরোধের মুখে অনুপ্রবেশের শিকার ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) ভারতীয় অংশে অবস্থান নিতে বাধ্য হয়। পরবর্তী সময়ে উদ্ভূত পরিস্থিতিতে বিএসএফ তাদেরকে পুনরায় ভারতীয় ভূখণ্ডের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন
banner

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি টহল দলের সময়োচিত ও সাহসী তৎপরতার কারণেই এই ২০ জনের পুশইন চেষ্টা সম্পূর্ণভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমান পরিস্থিতি পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত লঙ্ঘন ঠেকাতে চৌকা সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পুরো বিষয়টি বিজিবি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222