‘চোখ-জিহ্বা ও অন্তরকে সংযমী করাই হলো প্রকৃত রোযা’

by hsnalmahmud@gmail.com

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) মুফতী গোলাম রহমান রহঃ ফাউন্ডেশনের উদ্যোগে জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন রোজা শুধু ক্ষুধা-পিপাসা সহ্য করার নাম নয়; বরং চোখ, জিহ্বা ও অন্তরকেও গুনাহ থেকে বিরত রাখার নামই প্রকৃত রোযা।

বিজ্ঞাপন
banner

রমযানের করণীয় বর্জণীয় সম্পর্কে তিনি বলেন, পবিত্র মাহে রমযান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের সর্বোত্তম সময়।
রমযানে বেশি বেশি কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও ইবাদত-বন্দেগীতে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়াও ইফতার ও সাহরীতে সংযমী হওয়া এবং গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানোর তাগিদ দেন তিনি এবং মিথ্যা, পরনিন্দা, অশ্লীলতা ও অপচয় থেকে দূরে থাকার উপর গুরুত্বারোপ করেন।

তিনি মুফতী গোলাম রহমান রহঃ ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানান এবং ফাউন্ডেশনের সার্বিক সফলতা কামনা করেন।

ফাউন্ডেশনের সভাপতি মুফতী ইউনূস আহমাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী সৈয়দ খলিলুল্লাহর সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, মুহাম্মাদ ইনয়ামুল হক, মুফতী ফালাহুদ্দীন, মুফতী জাকির হুসাইন, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী রকিব উদ্দিন, মুফতী আবদুল্লাহ মুখতার মাওলানা ইকবাল হুসাইন হাফেজ জাফর আহমাদ মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

উক্ত সভায় বক্তারা মাহে রমযানে মুসলিম উম্মাহর করণীয় আমল, আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগী বৃদ্ধি এবং সমাজে তাকওয়া প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222